কালুখালীতে জয়বাংলা শ্লোগান দিয়ে ৩টি মোটরসাইকেলে আগুন ও গুলিবর্ষণের অভিযোগে আ.লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লেখক:
প্রকাশ: ১ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালীতে জয়বাংলা শ্লোগান দিয়ে ৩টি মোটরসাইকেল আগুন দিয়ে জ¦ালিয়ে দেওয়াসহ গুলি বর্ষণের অভিযোগে আওয়ামীলীগের ৬৩জন নেতার নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৫০-৬০জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। গত রবিবার (২২ নভেম্বর) রাতে কালুখালী থানায় মামলাটি দায়ের করেছেন কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের কলকলিয়া গ্রামের হারেজ আলীর ছেলে মোঃ আকের আলী।
মামলার আসামীরা হলো, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, মোঃ আদর আলী ফকির, মোঃ সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, মনজুরুল ইসলাম, আব্দুল আলিম, রুহুল আমিন, এরশাদ, মোয়াজ্জেম মোল্লা, রাসেল, মদাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, হৃদয় মন্ডল, সাগর মোল্লা, কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান নবাব, বিল্লাল মন্ডল, সালমান মন্ডল, সুজন জোয়ারি, মিলন মন্ডল, আমিরুল ইসলাম সরদার, আমিরুল ইসলাম, বাদল শেখ, ইমরুল কায়েস সবুজ, আবুল খায়ের, মোঃ সবুজ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, মধু মল্লিক, সুলতান শিকদার, বিল্লাল মন্ডল, সোলেমান, এরশাদ মন্ডল, তবজেল বিশ^াস, মাসুদ মোল্লা, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, তার ছোট ভাই কাজী আতিকুল, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, মোঃ আসিফ শেখ, নারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের ছেলে কল্লোল, নারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন মন্ডল, শাওন খান, যুবলীগ নেতা গণি শেখ, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ^াস, প্রিন্স সবুজ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর বিশ^াস, ফরিদ হোসেন বাবু, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস আলী সরদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী, নারুয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ও বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক গোলাম রসুল, সরিষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজমল আল বাহার, কসবামাজাইল ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার মাহমুদ সুফল, সজিব হোসেন, হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুন খান, পিলু মন্ডল, যশাই ইউনিয়নের চেয়ারম্যান আবু হোসেন খান, বাবুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইমান আলী সরদার, পাট্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রব মনা, আবুল মিয়া, হানিফ মিয়া, ফিরোজ সরদারসহ অজ্ঞাতনামা ৫০-৬০জন।
মামলার অভিযোগে প্রকাশ, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১২ টার সময় ৩টি মোটরসাইকেল যোগে আকের আলীসহ ৫জন আত্বীয় বাড়ী থেকে দাওয়াত খেয়ে বাড়ী ফেরার পথে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের উপর রশি টাঙিয়ে ককটেল, পিস্তল, হকস্টিক, লোহার রড, রাম দাসহ অন্যান্য অস্ত্র নিয়ে ওৎপেতে থাকে। গাড়ী থামিয়ে রশি খুলতে গেলে ককটেল নিক্ষেপ করে। পরে ধরধর বলে, এরপর সাইফুল, মনজুরুল, এরশাদ, হৃদয়, সালমান লক্ষ্য করে ৬-৭টি ককটেল নিক্ষেপ করে। আমিরুল, সবুজ, সুলতান মিলে এলোপাথারী ভাবে ৩টি মোটরসাইকেল ভাংচুর করতে থাকে। তাদের হাতে থাকা লাইট দিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। প্রাণ ভয়ে দৌড়ে পালানোর সময় তায়জেল গুলি করতে থাকে। পরবর্তীতে সকলে মিলে জয়বাংলা শ্লোগান দিয়ে চলে যায়।
সোমবার দুপুরে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।