বেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বালিয়াকান্দির প্রধান শিক্ষক শহিদুল ইসলাম

লেখক:
প্রকাশ: ১৪ minutes ago

মাসুদ রেজা শিশির : শিক্ষকতার পাশাপাশি শিক্ষা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি পেয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ‘বেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ সম্মাননা।
গত ২০ নভেম্বর (শুক্রবার) রাজধানী ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
সনদপত্রে উল্লেখ করা হয়েছে, শিক্ষা ক্ষেত্রে ও মানবকল্যাণে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
শহিদুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা পেশার পাশাপাশি শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।
এদিকে তাঁর এ অর্জনের খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হচ্ছে।
বুধবার সকালে প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, নিজের দায়িত্বটুকু যথাযথ পালন করার চেষ্টা করি সকলের নিকট দোয়া চাই বাকি জীবনে আমার দায়িত্ব কর্তব্য যেন সঠিক ভাবে পালন করতে পারি।