
শেখ মামুন : রাজবাড়ী শহরের কাপড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোঃ আজিজুল ইসলাম মন্ডল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদ মোল্লা ফরিদ বিজয়ী হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ চান্দু মিয়া হাড্ডা হাড্ডি লড়াইয়ে জয় পেয়েছেন। বহুল আলোচিত ও প্রতীক্ষিত এ নির্বাচন ঘিরে ছিলো প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। গত বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির কার্যালয়ে চলে এ ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে গভীর রাত পর্যন্ত চলে ভোট গণনার কাজ। ভোট কেন্দ্রের পাশে সরাসরি ভোট গণনার কার্যক্রম প্রজেক্টেরের মাধ্যমে প্রচার করা হয়। এদিকে ভোট কেন্দ্রের আশেপাশে বিভিন্ন প্রার্থীদের সমর্থকরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখেন। নির্বাচনে ১৯টি পদে প্রার্থী ছিলেন ৩২জন। এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩১৭জন। নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা গণ নিরলস পরিশ্রম করে এ ভোট কার্যক্রম পরিচালনা করেন।
