
মোঃ শাখাওয়াত হোসেন সোহান : রাজবাড়ীতে ছাত্রনেতা বনি আমিন পান্নার ৩২তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন স্মরণমূলক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) পান্না স্মৃতি সংসদের উদ্যোগে দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর ঐতিহাসিক পান্না চত্বর থেকে ভবানীপুর গোরস্থান পর্যন্ত একটি স্মরণ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণ করেন রফিকুজ্জামান সেলিম, কাজী সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, রেজওয়ান হোসেন, রাবিব শেখসহ তাঁর বন্ধুমহল এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
র্যালি শেষে সন্ধ্যায় পান্না চত্বরে বনি আমিন পান্নার স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় তাঁর জীবন, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড এবং ছাত্রসমাজের প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
উল্লেখ্য, বনি আমিন পান্না ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ২৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি জেলা ছাত্র মৈত্রীর একজন সক্রিয় সদস্য ছিলেন।
পান্না স্মৃতি সংসদের উদ্যোগে প্রতিবছর তাঁর মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন স্মরণমূলক কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে এই ছাত্রনেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
