পাংশার বৃত্তিডাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার বৃত্তিডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে বৃত্তিডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা মো: নাজির হোসেন উজিরের ব্যাক্তিগত আয়োজনে নিজ বাড়ির আঙ্গিনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত ও আলোচনা করেন দারিয়াপুর দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ আবু তালহা মু. মুস্তাইন বিল্লাহ। এ সময় শরিসা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক প্রধান শিক্ষক মোঃ রেজাউল আলম হুমায়ুন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ কালাম, বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিএনপি নেতা আক্তার হোসেন, মোঃ নাজির হোসেন উজির, এ্যাড. শাহীনুর রহমানসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, আলেম ওলামাসহ সহাস্রাধীক মানুষ এ আয়োজনে শামীল ছিলেন। আলোচনা ও দোয়া মাহফিল শেষে সকলের মধ্যে তবারক বিতরন করা হয়।