ফজলুল হক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭ নং সাঁওরাইল ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মাহাবুব আলম বাদল গণসংযোগ ও মতবিনিময় করছেন। গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ইউনিয়নের জনবহুল বি-কয়া বাজারে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও ভোটারদের সঙ্গে এ গণসংযোগ ও মতবিনিময় করেন।
গণসংযোগকালে মাহাবুব আলম বাদল বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী, দোকানদার, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বিভিন্ন চায়ের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থিত মানুষের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয়রা এলাকার যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুবিধা এবং বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। চেয়ারম্যান প্রার্থী সে সব বিষয় গুরুত্বের সঙ্গে শুনে নির্বাচিত হলে জনগণের পাশে থেকে সততা, জবাবদিহিতা ও সমন্বয়ের মাধ্যমে ইউনিয়নের উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।
গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, যুবসমাজ, প্রবীণ ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় মাহাবুব আলম বাদল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, আলহাজ্ব মোহাম্মদ মাহাবুব আলম বাদল ঝুহবৎঃবপয অমৎড় চযধৎসধ-এর ম্যানেজিং ডিরেক্টর এবং কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি। চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।