ফরিদপুরের কৃতি সন্তান মোঃ ফজলুর রহমান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব পদে পদোন্নতি

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ফরিদপুর জেলার গর্ব ও সদর উপজেলার কৃতি সন্তান মোঃ ফজলুর রহমান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব হিসেবে পদোন্নতি লাভ করেছেন।

এর আগে তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষতা ও সততার জন্য তিনি সরকারি প্রশাসনে একজন সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত।

মোঃ ফজলুর রহমানের এই গুরুত্বপূর্ণ পদোন্নতিতে ফরিদপুর জেলাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহল তাঁর এ সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।