দক্ষিণ ভবানীপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বনায়ন কর্মসূচির উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৪ দিন আগে

স্টাফ রিপোর্টার : বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে দক্ষিণ ভবানীপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আজ বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি জনাব সৈয়দ মোস্তাফা আলী শামীম, উপদেষ্টা জনাব লুৎফর রহমান লাবু, জনাব মো. আব্দুল হামিদ, জনাব সাব্বির আহমেদ চপল, সাংগঠনিক সম্পাদক জনাব শরিফুল ইসলাম রুমী, কোষাধ্যক্ষ জনাব সৈয়দ মুকাদ্দাস আলী সাগর, দপ্তর সম্পাদক জনাব সাইফুল ইসলাম লিটন, রিজিকুল ইসলাম কিরণ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বনায়ন কর্মসূচির উদ্বোধনকালে সংগঠনের উপদেষ্টা প্রবীন শিক্ষক জনাব আব্দুল হামিদ বলেন, বৈশ্বিক উষ্ণতা আজ সমগ্র বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বায়ুদূষণ কমানো, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
উপদেষ্টা জনাব লুৎফর রহমান লাবু বলেন, পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দক্ষিণ ভবানীপুর সমাজকল্যাণ পরিষদ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই বনায়ন কর্মসূচি গ্রহণ করেছে। শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের প্রতিও সংগঠনটি গুরুত্ব দেবে।
সভাপতি সৈয়দ মোস্তাফা আলী শামীম বলেন,
“একটি গাছ শুধু একটি গাছ নয়Ñএটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া জীবনের একটি প্রতিশ্রুতি। আমরা চাই দক্ষিণ ভবানীপুরকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে। এই উদ্যোগ আজকের একটি বৃক্ষরোপণ থেকে শুরু হলেও ভবিষ্যতে তা একটি বৃহৎ সামাজিক আন্দোলনে পরিণত হবেÑএটাই আমাদের প্রত্যাশা।”
পরিষদের পক্ষ থেকে এলাকার সর্বস্তরের মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।
দক্ষিণ ভবানীপুর সমাজকল্যাণ পরিষদ মনে করে, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি সবুজ, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।