
মাসুদ রেজা শিশির : রাজবাড়ী পাংশা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীদের আয়োজনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে পাংশায় মোটরসাইকেল শোডাউন করেছে নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকালে পাংশা রেলষ্টেশন এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তেল পাম্প এলাকায় গিয়ে শেষ হয়।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাদঁ আলী খান, পাংশা পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, যুব দলের সদস্য সচিব মোঃ সেলিম সরদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমীন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সেলিম মিয়া প্রমুখ।
