
স্টাফ রিপোর্টার : দীর্ঘ প্রতীক্ষা ও শিক্ষার্থী-অভিভাবকদের প্রত্যাশার পর রাজবাড়ীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সরাসরি ঢাকা থেকে নিউরন পাবলিকেশন কর্তৃক পরিচালিত, নিউরন নার্সিং ভর্তি কোচিং, রাজবাড়ী শাখা। নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানসম্মত প্রস্তুতি ও স্বপ্নপূরণের লক্ষ্যে গত ২৪/০৮/২৬ ইং তারিং প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে পৌর ইংলিশ সুপারমার্কেট ২য় তলায়, জেলা স্কুলের বিপরীতে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউরনের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন রুমা হাজারিকা থনার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ (নার্সিং ইনস্টিটিউট রাজবাড়ী), হালিম খানম প্রিন্সিপাল( রাজবাড়ী আইডিয়াল নার্সিং কলেজ) এবং আব্দুল্লাহ নার্সিং ইন্সটিটিউটের মালিকবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়া, সাবেক মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, সদর উপজেলা, রাজবাড়ী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মিরাজ হোসেন এবং বিশিষ্ট রাজনীতিবীদ মো: রফিকুল ইসলাম চৌধুরী
এছাড়াও জেলা সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দ, রেজিস্ট্রারড নার্স,ইন্টার্ন নার্স,নার্সিং শিক্ষার্থীরা, অভিভাবকগন,ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে নিউরন নার্সিং ভর্তি কোচিং রাজবাড়ী শাখার পরিচালক সম্মানিত উপস্থিত বক্তারা নার্সিং শিক্ষার প্রসার, দক্ষ নার্স তৈরির গুরুত্ব এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, রাজবাড়ীর নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানসম্মত প্রস্তুতি ও প্রয়োজনীয় একাডেমিক সহযোগিতা প্রদানের লক্ষ্যেই এ শাখার যাত্রা।
নিউরন নার্সিং ভর্তি কোচিং রাজবাড়ী শাখার শুভ কামনার ্ সফলতা কামনায় মো: সোহেল প্রামানিক উপস্থিত অতিথি, শুভাকাক্সক্ষী, শিক্ষার্থী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
