
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তিনজন অসহায় নারীর একটি করে সেলাই মেশিন ও আটজন প্রতিবন্ধী মাঝে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়।
বিতরণ অনুষ্টানে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন, বিআরডিবির উপ-পরিচালক লুৎফুন নাহার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও উপকারভোগীরা।
