
স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজবাড়ীর পাংশা উপজেলার বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয় আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
