পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজবাড়ীতে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদল।
বুধবার বিকালে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্দ্যোগে জেলা বিএনপির কার্যালয় চত্বরে জেলার ৫টি উপজেলা, ২টি পৌরসভা ও ৪২টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হন। সেখানে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জিয়াউর রহমান, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সেলিম মিয়া, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু সাঈদ, গোয়ালন্দ পৌর স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম প্রমুখ। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ও বড় বাজার এলাকা প্রদক্ষিণ শেষে রেল গেইট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাবেশে জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক খানের সভাপতিত্বে বক্তৃতা করেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন প্রমুখ।
বক্তারা বলেন, ২৪ সালের ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা পালালেও তার দোসরা সারাদেশে ঘাপটি মেরে আছে। এখন তারা সন্ত্রাসী কার্যকলাপ করে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদল সেটি মেনে নেবে না। বিগত দিনের আন্দোল সংগ্রামে স্বেচ্ছাসেবকদল রাজপথে ছিল, এখনও আছে এবং ভবিষৎতেও থাকবে। নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল ধরনের নৈরাজ্য রুখে দেবে তারা। ফ্যাসিস্টের কোন দোসর যেন আমাদের মাঝে ঢুকতে না পারে।