পাংশা আইডিয়াল গার্লস কলেজের সভাপতি হলেন ভিপি রাজা

লেখক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা পৌর শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল গার্লস কলেজের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ হাবিবুর রহমান রাজা।
পাংশা আইডিয়াল গার্লস কলেজের গভর্নিং বর্ডির সভাপতি নির্বাচিত হওয়ায় ‎রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর হাবিবুর রহমান রাজা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে সংসদ সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন আমাকে এই পদে নির্বাচিত করায় সংসদ সদস্যের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । পাশাপাশি আমার উপর অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যেন আমি যথাযথ ও নিষ্ঠার সাথে পালন করতে পারি, সে জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।
হাবিবুর রহমান রাজা একজন শিক্ষানুরাগী রাজনিতিবিদ মানুষ, কলেজ পরিচালনায় তার দিক নির্দেশনায় কলেজের শিক্ষার মান উন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়ন হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।