ফরিদপুরে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : ফরিদপুর কোতয়ালী থানা এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার ( ০১ আগস্ট) রাত ৪ টার সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করা কালে ফরিদপুর জেলার কোতয়ালী থানার গুহ লক্ষীপুর এলাকার কুটিবাড়ীর লাশকাটা ঘর সংলগ্ন শাহিন মোল্লার বসত বাড়ীর শয়ন কক্ষ হতে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধারপূর্বক ১ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অস্ত্রধারী ব্যক্তির নাম মোঃ শাহিন মোল্লা (৩৩)। সে ফরিদপুর কোতয়ালী থানার গুহ লক্ষীপুর, ০২নং কুটিবাড়ীর মোঃ তারা মোল্লার ছেলে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শাহিন মোল্লার নামে মাদক ও চুরি সহ মোট তিনটি মামলা রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার।