
স্টাফ রিপোর্টার : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের শাশুড়ি এবং দেশের প্রখ্যাত চিকিৎসক ডা. মোমিনুজ্জামানের মা মুনু বেনত নাহার (৯২) ইন্তেকাল করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়। পরে পাংশা উপজেলার যশাইতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
মরহুমা মুনু বেনত নাহারের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাজে বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
