বালিয়াকান্দিতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে উপজেলা প্রশাসন দিবসটি পালন করে।
শুক্রবার (০২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের হয়ে বালিয়াকান্দি বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষীণ শেষ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ মজুমদার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।