গোয়ালন্দে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজে প্রাঙ্গণে গোয়ালন্দ হ্যাচারীজ লিমিটেড ও রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সার্বিক তত্ত্বাবধানে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বুধবার ( ৭ অক্টোবর) সকালে দিনব্যাপি এই ক্যাম্পের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা।
দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে উপজেলার বিভিন্ন স্থান থেকে চক্ষু রোগীরা সেবার জন্য আসেন। সেবা নিতে আসা চক্ষুরোগীরা বলেন, জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চোখের ডাক্তার নাই।অনেকটা নিরুপায় হয়ে তাদের এই ক্যাম্পে আসা। তবে ক্যাম্পের চিকিৎসা সেবা ভালো বলে জানান তারা।
ক্যাম্পের আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী সায়েম খান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষু ডাক্তার নেই। তাছাড়া চক্ষু চিকিৎসা অনেক ব্যায়বহুল তাই অসহায় রোগীদের সেবা দিতে আমরা বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি। তাছাড়া
ছানি অপারেশনের ব্যাবস্থার মাধ্যমে তাদের সেবা করার চেষ্টা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সমাজের অসহায় মানুষ উপকৃত হবে। তাছাড়া দৃষ্টিহীন তারা ছানি অপারেশনের মাধ্যমে দেখতে পাবেন। সমাজের বিত্তবানদের এই ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস প্রমূখ।