
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী বাজারের প্রধান সড়কের আলাউদ্দিন স্টোরের সম্মুখে অবস্থিত টয়লেট নিয়ে চরম বেকায়দায় পড়েছে ব্যবসায়ীরা।
রবিবার (২ আগস্ট) রাজবাড়ী পৌরসভার প্রশাসকের নিকট প্রতিকার চেয়ে লিখিত ভাবে আবেদন করেছেন ব্যবসায়ীরা।
আলাউদ্দিন, আতাউর রহমান, মোঃ ইকবাল স্টোর, মামুদুর রহমান, রবিউল আওয়াল বলেন, রাজবাড়ী বাজারের প্রধান সড়কের আলাউদ্দিন স্টোরের সম্মুখে অবস্থিত টয়লেট। যা রাজবাড়ী বাজারের খলিফাপট্টি, পাঁচতলা মার্কেট, কাপড় বাজার, পাট বাজার, স্যান্ডেল বাজারসহ বাজারের প্রায় শতকরা ৮০% লোক একটি মাত্র টয়লেট ব্যবহার করে থাকে। এ টয়লেট নিয়মিত পরিস্কার না করায় অস্বাস্থ্য পরিবেশে টয়লেট ব্যবহারসহ টয়লেটের সামনে দিয়ে চলাফেরা করা দূর্বিসহ হয়ে পড়েছে এবং বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে। রাজবাড়ী বাজারের টয়লেটটি রাজবাড়ী পৌরসভার নিয়ন্ত্রণে নিয়ে টয়লেটের সম্মুখে একটি গেট স্থাপন করে এবং পৌর কর্তৃপক্ষ কর্তৃক বছর ইজারার মাধ্যমে বন্দোবস্ত দিলে টয়লেটটি স্বাস্থ্যকর পরিবেশে ব্যবহার করা যাবে বলে আমাদের বিশ্বাস। টয়লেটটি রাজবাড়ী পৌরসভার নিয়ন্ত্রণে নিয়ে যথাযথ কার্যক্রম গ্রহণের জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
