কসবামাজাইল ইউনিয়নের প্রতিটি মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

লেখক:
প্রকাশ: ৪ দিন আগে

মাসুদ রেজা শিশির : মোটর সাইকেল বহর নিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সকল পূজা মণ্ডপ পরিদর্শন ও আার্থিক সহায়তা প্রদান করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ মোসলেম উদ্দিন খান।
তিনি বলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদ এর দিক নির্দেশনায় পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরে উপস্থিত স্থানীয় নারী-পুরুষদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর পক্ষ থেকে মন্দির কমিটির নিকট আর্থিক সহযোগিতা প্রদান করেন।
পূজা মণ্ডপ পরিদর্শন কালে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় চেয়ারম্যান মোসলেম উদ্দিন খান বলেন, দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন। সেই ধারাবাহিকতায় আমিও আমার দল এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদের দিকনির্দেশনায় আমার নির্বাচনী এলাকায় উৎসবকে শান্তিপূর্ণ করতে কাজ করছি। তাই আপনাদের যে কোন সমস্যায় আমি দিবা-রাত্রি আপনাদের পাশে আছি।
তিনি আরও বলেন, আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। দল আমাকে মনোনয়ন দিলে সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে সরিষা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি আশাবাদী, আপনারা আমাকে সমর্থন দিয়ে এই কাজগুলো বাস্তবায়নে সহযোগিতা করবেন।