বালিয়াকান্দিতে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ সময় মন্দির কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ, জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জিল্লুর রহমান মোস্তফা সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্দির পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।