
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে ২ জন জেলেকে ৫ দিন করে কারাদণ্ড করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদ আহম্মেদ।
মা ইলিশ সংরক্ষণ অভিযান মঙ্গলবার (২৭ অক্টোবর) ২০ তম দিনে ৫টি অভিযান, ১টি মোবাইল কোর্ট, ৫৫ হাজার মিটার জাল জব্দ, ৪ কেজি ইলিশ আটক, ২টি মামলায় ২ জনকে কারাদণ্ড।
