পাংশায় মাদক সেবনকালে আটক ৫জনকে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় মাদক সেবনকালে আটক ৫জনকে মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড় টার সময় পাংশা থানা এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন করার সময়
পাংশা উপজেলার মৈশালা গ্রামের অজিত বিশ্বাসের ছেলে সাহস বিশ্বাস (২৩) কে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক মোবাইল কোর্টের মাধ্যমে ৫ দিনের কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থ দন্ড প্রদান করেন। উদয়পুর গ্রামের বাবুল হোসেনের ছেলে জিয়ান (২১) কে পাঁচ দিনের কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থ দন্ড প্রদান করেন। কুলটিয়া গ্রামের সাচ্চু সরদারের ছেলে মোঃ টিটু সরদার (২১) কে তিন মাসের কারাদন্ড ও ৫০ টাকা করে অর্থ দন্ড প্রদান করেন। মৈশালা গ্রামের আলম মন্ডলের ছেলে রানা ওরফে জামাল (২১) কে তিন মাসের কারাদন্ড ও ৫০ টাকা করে অর্থ দন্ড প্রদান করেন। বালিয়াকান্দি উপজেলার চর কৃষ্ণপুর গ্রামের মোঃ রবিউলের ছেলে মোঃ শরিফ (২৭) কে ৬ মাসের কারাদন্ড ও ৫০ টাকা করে অর্থ দন্ড প্রদান করেন। বালিয়াকান্দি থানায় তার নামে ১টি অস্ত্র আইনে ও ২টি চুরি মামলার ওয়ারেন্টভূক্তসহ একাধিক মামলা রয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, আসামীদের মঙ্গলবার কারাগারে প্রেরণ করা হয়েছে।