কালুখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে

আদম আলী : রাজবাড়ীর কালুখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এসএম রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মন্জুরুল ইসলাম মন্জু, বিএনপি নেতা আজমীর হোসেন খান, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান। এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদম আলী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা কালুখালী উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপজেলার মাদক নির্মূল, জুয়া ও ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ এবং বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এসএম রেজাউল করিম বক্তব্যে বলেন, কালুখালী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল তাঁর বক্তব্যে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের টহল জোরদার করার আশ্বাস দেন এবং যেকোনো অপরাধমূলক তথ্যের জন্য সাধারণ মানুষকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।