পাংশায় মোবাইল কোর্টে ২ মাদকসেবীর কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ২১ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় মোবাইল কোর্টে ২জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাত আড়াই টার সময় পাংশা থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সেবন করার সময় পাংশা উপজেলার পুঁজোর গ্রামের মোঃ রহমান মন্ডলের ছেলে মোঃ ইমরান মন্ডল (৪০) কে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড এবং বিষ্ণপুর গ্রামের মৃত জুরাণ মন্ডলের ছেলে মোঃ ফেলান মন্ডল (৩৫) কে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থ দন্ড প্রদান করেন। তাদেরকে বৃহস্পতিবার রাজবাড়ী কারাগারে প্রেরণ করা হয়েছে।