শরিসা ইউনিয়ন আ.লীগের নেতা ফরিদ গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ২১ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। মোঃ ফরিদ হোসেন পাংশা উপজেলার শরিসা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পারডেমনামারা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের ছেলে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল হোসেন বলেন, বুধবার দিবাগত রাতে মোঃ ফরিদ হোসেনের বসত বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দায়েরকৃত পাংশা থানার মামলা বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী। তাকে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।