রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

লেখক:
প্রকাশ: ৫ দিন আগে

মেহেদী হাসান : রাজবাড়ীতে নানা কর্মসুচীর মধ্যদিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বুধবার সকালে শহরের শ্রীপুর এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ,পিপিএম সেবা।
এ সময় শহীদ জুলাই পরিবার, আহত জুলাই পরিবার, জেলা বিএনপি, ছাত্রদল, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন।
পরে সেখানেই অনুষ্ঠিত হয় দোয়ার অনুষ্ঠান। এতে জুলাই শহীদদের আত্নার মাগফেরাত কামনায় ও দেশের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
দোয়ার অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজবাড়ী পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলার সরকারী দপ্তরগুলোর কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন।