
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় ঘটনায় পুলিশ মুক্তার হোসেন মোল্লা নামে একজন স্বেচ্ছাসেবকলীগের নেতাকে গ্রেপ্তার করেছে। তিনি নিষিদ্ধ ঘোষিত গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, রবিবার রাতে নিষিদ্ধ ঘোষিত গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত দিনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশদ্রোহী বিভিন্ন কর্মকান্ডের সাথে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, সোমবার দুপুরে নিষিদ্ধ ঘোষিত গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মোল্লাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত । শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্য রাত সোয়া ১ টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘নিউ ক্লাসিক্যাল’ নামে একটি লোকাল বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এ ঘটনা ঘটে। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪। এটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করতো।
এ ঘটনায় বাসের মালিক সুলতান আহম্মেদ বাদী হয়ে রবিবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতনামা ৪০-৫০জনের বিরুদ্ধে বাস পুড়িয়ে ক্ষতি সাধন করায় মামলা দায়ের করেছেন।
