
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে তাঁর মীরের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে রাজবাড়ী জেলা জাসাস।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজবাড়ী জেলা জাসাসের সাবেক সভাপতি শেখ আব্দুর রউফ হিটু, সদস্য সচিব কাজী পলাশ, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রতন, মোঃ নাসির উদ্দিন, আঃ গফুর সরদার, মাছেম আলী বিশ^াস, মৌলুদি লিজা, নুরজাহান বেগম লাভলী, আঃ ছালাম মঞ্জু, সদস্য সঞ্জিব ভৌমিক, মনোয়ার হোসেন, কামরুল হাসান, শাহানা পারভীন, শামছুজ্জামান কচি, সাবিনা বেগম, রজনী মিলন, শরিফুল ইসলাম টিউলিপ, জিহাদুর রহমান, সুমন আহম্মেদ সহ নেতৃবৃন্দ। নেতাকর্মীরা মীরের সমাধিতে পুষ্পস্তর্বক অর্পনের পাশাপাশি দোয়া ও মোনাজাত করেন।
