
সিরাজুল ইসলাম : জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজবাড়ীর গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বুধবার ( ৫ আগষ্ট) সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজির হোসেন মোল্লা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তোমরাই আগামী দিনের সুন্দর, সমৃদ্ধ ও দায়িত্বশীল বাংলাদেশ গড়ে তুলবে।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।
জাতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
