
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে গহন থিয়েটার আয়োজনে ২দিনব্যাপী নাট্য প্রশিক্ষণ কর্মশালা ও অভিনেতা প্রস্তুতি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগষ্ট) সকাল ১০ টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন, রাজবাড়ী জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি নাট্য নির্দেশক এম বাচ্চু রহমান। এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক মোঃ নাছির উদ্দিন, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, বাংলা থিয়েটারের সভাপতি ও বাংলাদেশ গ্রাম থিয়েটার গ্রুপের ফরিদপুর আঞ্চলিক সমন্বয়কারী আনিসুর রহমান, আমরা ক’জনা থিয়েটারের সভাপতি বিনয় কুমার সাহা, সাধারণ সম্পাদক সঞ্জিব ভৌমিক, মুক্ত আনন্দ রাজবাড়ী এর সভাপতি অজয় দাস তালুকদার, প্রত্যাশা থিয়েটারের সভাপতি গোলাম মোর্তজা সাগর প্রমুখ।
দুই দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গহণ থিয়েটারের নাট্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী বাংলাদেশ গ্রাম থিয়েটার গ্রুপের সহ-প্রশিক্ষণ সম্পাদক খন্দকার রাকিবুল হক।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন পর্যায়ের মোট ৬০ জন নাট্যকর্মী অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে অংশগ্রহণমূলক সনদ প্রদান করা হবে।
