বহরপুরে বিএনপি নেতা আশিকের নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য কালভার্ট স্থাপনের কাজ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৩ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ আহমেদ আশিক তাঁর নিজ অর্থায়নে বহরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আড়কান্দি কালিবাড়ি হতে বাজার বেতেঙ্গা বটতলার মোড় এইচবিবি রাস্তার উপর পানি নিষ্কাশনের জন্য কালভার্ট স্থাপনের কাজ উদ্বোধন করেছেন।
শুক্রবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে বাজার বেতেঙ্গা বটতলার মোড় এলাকায় পানিবন্দি শতশত মানুষের উপস্থিতিতে কালভার্ট স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান শিমুল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাকিব বিল্লাহ, বহরপুর ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আঃ রহিম শেখ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা মোঃ ফরিদ আহমেদ আশিক আসন্ন বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়ার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম এবং অসহায় মানুষের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সে লক্ষ্যে তিনি বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ঘন বসতি এলাকায় টিউবওয়েল স্থাপন, জলাবদ্ধতা দূরীকরণে কালভার্ট স্থাপন’সহ সামাজিক কাজে ব্যস্তসময় পার করছেন। দল কি আপনাকে নমিনেশন দিবেন, প্রশ্নের জবাবে ফরিদ আহমেদ আশিক বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য হারুন অর রশিদ যাকে নমিনেশন দিবেন আমরা তাকেই নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে কাজ করে যাবো। আর যদি আমাকে নমিনেশন না দেন তাহলেও আমি সাধারণ মানুষের পাশে থাকবো বা আছি।