
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক।
গত রবিবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকার একটি পেট্রল পাম্প থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খিলগাঁও এলাকা থেকে কৃষক লীগ নেতা নুরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
