স্টাফ রিপোর্টার : রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ২ টি সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন আসামীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই মোঃ রুস্তম আলী, এসআই মোঃ সাব্বির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী রাজবাড়ী সদর উপজেলার বার্থা গ্রামের ফজের আলীর ছেলে মোঃ রেজাউল করিম রেজা, উত্তর ভবানীপুর গ্রামের খোকন সাহার ছেলে সুজন সাহাকে তাদের নিজ বসতবাড়ী থেকে গ্রেপ্তার করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়েছে।