বিকাশ গ্রাহকেরা অ্যাপ দিয়েই ইস্টার্ন ব্যাংকে এফডিআর খুলতে পারবেন

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও বিকাশ যৌথভাবে বিকাশ অ্যাপে দেশের প্রথম ডিজিটাল এফডিআর সেবা চালু করেছে।

এখন থেকে বিকাশ গ্রাহকেরা কোনো ব্যাংক শাখায় না গিয়ে এবং কাগজপত্র জমা না দিয়েই সরাসরি বিকাশ অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে ইবিএল এফডিআর খুলতে পারবেন।

এই উদ্যোগের উদ্দেশ্য হলো নির্ভরযোগ্য সঞ্চয়সেবা আরও সহজলভ্য করার মাধ্যমে মফস্‌সল ও গ্রামীণ জনগোষ্ঠীসহ  মানুষকে একটি শীর্ষস্থানীয় ব্যাংকে সুবিধাজনকভাবে সঞ্চয় করতে সহায়তা প্রদান। বিকাশ ও ইবিএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।