
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আয়োজিত। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সমন্বয় এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করেন এবং অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
