
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রাজবাড়ী জেলা মডেল মসজিদ এলাকা থেকে জেলা জামাতের আমীর এ্যাড. মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রেল গেইট মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর এলাকায় এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাড. মোঃ নুরুল ইসলাম, জেলা জামাতের নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি মোঃ আলিমুজ্জামান, সদর উপজেলা আমীর অধ্যাপক হেলাল উদ্দীন, পৌর আমির ডা. হাফিজুর রহমান, জেলা কমিটির সদস্য মাওলানা সাইয়েদ আহমদ, পৌর সেক্রেটারি মাওলানা লিয়াকত হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, সরকার দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে, দেশ পরিচালনায় নৈতিক অধিকার হারিয়েছে । সরকারের একজন জ্যৈষ্ঠ দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। যেহেতু তারা ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন, এরপর ক্ষমতায় থাকার আর কোন নৈতিকতা থাকে না।
