
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় ৬ বছরের এক শিশুকে মিথ্যা কথা বলে ডেকে এক কলাবাগানে নিয়ে ধর্ষণ করার অভিযোগে শুক্রবার (৭ আগষ্ট) অভিযান চালিয়ে শওকত শেক (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শওকত কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বসোয়া গ্রামের এরশাদ শেখের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট বিকেলে নিজ বাড়ির উঠানে খেলা করছিল ৬ বছর বয়সী ওই শিশু। এ সময় শিশুটির মা বাড়িতে না থাকায় অভিযুক্ত শওকত শিশুটির বাড়িতে গিয়ে শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে যাবার মিথ্যা কথা বলে পাংশা থানার বসা কুষ্টিয়া ইসলামের কলাবাগানে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা পাংশা থানা এলাকায় হওয়ায় শিশুটির পিতা গত ৭ আগষ্ট পাংশা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। পাংশা থানা পুলিশ খোকসা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত শওকতকে খোকসা থানা এলাকা হতে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করেন।
