
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার ১৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম, হারমোনিয়াম, স্যানেটারী ন্যাপকিন সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ আয়োজিত সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুলেদেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মারুফ-উল-হাসান। শুভেচ্ছা বক্তৃতা করেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়।
