পাংশা সরকারি কলেজে সোনালী ব্যাংক এটিএম বুথের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

‎মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে সোনালী ব্যাংক পিএলসি, পাংশা শাখার আয়োজনে একটি নতুন অঞগ/ঈজগ বুথের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় আনুষ্ঠানিকভাবে এ বুথের শুভ উদ্বোধন করা হয়।
‎অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি, ফরিদপুর জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ তানজিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি রাজবাড়ী প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক।
‎নতুন এ অঞগ/ঈজগ বুথ চালু হওয়ার ফলে পাংশা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গ্রাহকরা সার্বক্ষণিক আধুনিক ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।