রাজবাড়ীতে সুস্থধারার দেশীয় সংস্কৃতি বিকাশে চলচিত্র স্মৃতিতে তারেক মাসুদ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

স্টাফ রিপোর্টার : গত ১৩ আগস্ট তারেক মাসুদের প্রয়াণ দিবস। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা প্রয়াত তারেক মাসুদের স্মরণে রাজবাড়ী ফিল্ম সোসাইটি ও মুক্ত আনন্দ রাজবাড়ীর আয়োজনে স্মৃতিতে তারেক মাসুদ নামে শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজনে সভাপতিত্ব করেন, অঙ্কুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক গোলাম সারোয়ার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভি জামান। বক্তৃতা করেন, প্রয়াত তারেক মাসুদের চলচ্চিত্র পরিচালনা সহকারী দিলশাদুর হক শিমুল, মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট নাট্যকার নির্দেশক সংগঠক ও ছড়িকার ম.নিজাম, মুক্ত আনন্দ রাজবাড়ীর সভাপতি পারভিন হক, মুক্ত আনন্দ রাজবাড়ীর উপদেষ্টা মোঃ আজিজুল হক, বিশ্বভরা প্রাণ রাজবাড়ীর সভাপতি আতাউর রহমান, কবি ও গীতিকার ডা. সৈয়দ মজনু, রাজবাড়ী জেলা জাসাসের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন। তারেক মাসুদের জীবনী পাঠ করেন, ডা. আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক কবি রশীদ আল কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম।
স্বাগত বক্তব্য প্রদান করেন, মুক্ত আনন্দ রাজবাড়ীর সাধারণ সম্পাদক অজয় দাস। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, রাজবাড়ী কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ নুরুল হক আলম, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খোকন মাহমুদ, সমকাল সুহৃদের সাবেক সভাপতি কমল কান্তি সরকার, সমকাল সুহৃদের বর্তমান সভাপতি আহসান হাবীব হাসু, বাংলাদেশ যাত্রা উন্নয়ন পরিষদ জেলা শাখার সভাপতি, মাটি ও বাংলার সম্পাদক আশ্রাফ বাবু , স্বদেশ নাট্যাঙ্গলের সভাপতি সামিনা পারভীন সুমি, জেলা জাসাসের সংগঠন ও সংগীত শিল্পী শাহানা পারভিন শানু, বাউল কুঞ্জের সাধারণ সম্পাদক শারমিন লালনী, এছাড়াও কিছু সুহৃদ সাংস্কৃতিক কর্মী ও সংগঠক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রয়াত তারেক মাসুদ ও প্রয়াত মিশুক মনির সহ ১৩ আগস্ট ২০১১এর দুর্ঘটনায় নিহত পাঁচ জনের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।