বালিয়াকান্দিতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (৪ নভেম্বর) মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে বালিয়াকান্দি থানার এসআই ইদ্রিস আলী সঙ্গীয় এএসআই মোঃ ওবাইদুল হক, এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ আরিফুল ইসলাম ওরফে আনোয়ার হোসেন (২৮) কে ৮০ পিস ইয়াবাসহ সোনাপুর (ত্রিলো চাঁদপুর) গ্রাম থেকে গ্রেপ্তার করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান মোস্তফা বলেন, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গত মঙ্গলবার রাতে অভিযানে ১৪ টি ওয়ারেন্টের আসামী, ৩ জন এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে বুধবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।