
সোহেল খান : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দল ও দেশের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, চৌধুরী মাহফুজুল কবির জুয়েল। এতে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, সহ-সভাপতি জাফর আলী মিয়া, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
