
সিরাজুল ইসলাম : শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া সামগ্রী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির কনফারেন্স রুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর শিশু সুরক্ষা প্রকল্পের আয়োজনে ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা সভাপতিত্বে- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাপকে ঘৃনা কর পাপীকে নয়। তিনি শিশুদের পড়া লেখার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণে অংশ গ্রহণের উপর জোর দিতে বলেন। তিনি জানান তোমাদের মধ্যে ইচ্ছে শক্তি থাকতে হবে বাকীটা আমরা পূরণ করে দিবো। এই পেশা থেকে বের হয়ে আসতে হবে। প্রশিক্ষণ নিয়ে এবং ভাষা শিখে প্রয়োজনে বিদেশে যেতে পার। তোমরা আগামী দিনের ভবিষ্যত তোমাদের ভালোর জন্য সব রকমের সহায়তা করা হবে।
এ-সময় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ডা: মো: আশিকুজ্জামান,গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম,গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত)হুমায়ন রেজা, গোয়ালন্দ উপজেলা আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দিন,দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মজ্ঞু, প্রধান হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা তাপস কুমার হালদার, শিশু সুরক্ষা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা অনিন্দ কুমার কুন্ডু, টিডিএইচের প্রকল্প কর্মকর্তা অজিত চন্দ্র বিশ্বাস প্রমুখ। পরে অনুষ্ঠানে মুক্তি মহিলা সমিতির ১২০ জন শিশুকে খেলাধূলার সামগ্রী বিতরণ করা হয়।
