বালিয়াকান্দিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

সোহেল খান : রাজবাড়ীর বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, দারিয়াপুর দরবার শরীফের পীর শাহ আবু তালহা মুহাম্মদ মুস্তাইন বিল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমেদ্দীন হযরত মাওলানা মোঃ রাশেদুল ইসলাম সালেহী। এছাড়া বিশিষ্ট আলেমেদ্দীন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আবুল কাশেম আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আকামল হোসেন এবং সঞ্চালনা করেন হাফেজ মোঃ রফিকুল ইসলাম।
আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহর বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।