গোয়ালন্দে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আনন্দ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ১১ টার সময় গোয়ালন্দ উপজেলা, পৌর বিএনপি ওসকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকের দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মোশারফ আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলার সভাপতি মোঃ আবুল হোসেন গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মোল্লা, পৌর বিএনপির সিনিয়ার সহসভাপতি মোঃ জিয়াউল হুদা উজ্জাল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ছাইদ মন্ডল, পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের আজকের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। দেশের গনতন্ত্র রক্ষায় তিনি অগ্রনায়ক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে জনগণের অধিকার আদায়ে এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নে আমাদের দল (বিএনপি) নিবেদিত হয়ে কাজ করেছিল এবং এখনো করছে। সবার আগে বাংলাদেশ এই কথাটা অন্তরে ধারণ করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব।