
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পোনা অবমুক্তকরণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা।
২০২৬ – ২০২৭ অর্থ বছরের মৎস্য আওতাধীন রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৩.৩৩৩ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক পলাশ হালদার। আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান খান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা মৎস্য অফিসারের দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
