দৌলতদিয়া পদ্মা নদীতে নৌ-পুলিশের অভিযানে জালসহ একজন আটক

লেখক:
প্রকাশ: ৫ দিন আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযান চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে এবং অবৈধ জাল নির্মূলে এ অভিযান চালানো হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাট এলাকার কলাবাগান নামক এলাকা থেকে পাতা অবস্থায় পরিত্যক্ত ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় ফজলুল হক পাল (৩২) কে আটক করা হয়। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার মান্নান মন্ডল ডাঙ্গীর মৃত রুস্তম পালের ছেলে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, অবৈধ কারেন্ট জাল পেতে মাছ ধরা আইনত অপরাধ। তাছাড়া এই মাছ নদীর বিভিন্ন জলজ প্রাণী ধ্বংস করছে। উক্ত ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।