
স্টাফ রিপোর্টার : পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি আগামী ১১ সেপ্টেম্বর রাজবাড়ী ও কুষ্টিয়া জেলা সফর করবেন। গত ৩ সেপ্টেম্বর একপত্রে মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মোঃ মাসুম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসভবন থেকে রাজবাড়ী জেলার (পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট হয়ে) পাংশা উপজেলার উদ্দেশ্যে যাত্রা। সকাল সাড়ে ১০টায় পাংশায় উপস্থিতি ও বিরতি। সকাল ১১টায় পাংশা উপজেলার হাবাসপুর নামক স্থানের উদ্দেশ্যে যাত্রা। সকাল সাড়ে ১১ টায় হাবাসপুর, পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত সাইট পরিদর্শন। ১টায় জুম্মার নামাজ ও মধ্যাহৃ বিরতি। বিকেল ৩টায় কুষ্টিয়া সদর উপজেলার সালদাহ নামক স্থানের উদ্দেশ্যে যাত্রা। বিকেল ৪টায় সালদাহ, কুষ্টিয়া সদর উপজেলায় পদ্মা ব্যারেজ প্রকল্পভুক্ত গড়াই অফটেক স্ট্রাকচার নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন। বিকেল সাড়ে ৪টায় সাইট পরিদর্শন শেষে কুষ্টিয়া সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা। বিকেল ৫টায় কুষ্টিয়া সার্কিট হাউজে উপস্থিতি ও বিরতি। বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা। রাত সাড়ে ৯টায় ঢাকার ধানমন্ডি নিজ বাসভবনে উপস্থিতি। এ সফরে মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মোঃ মাসুম রেজা, মন্ত্রীর তথ্য ও গণসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন, ব্যক্তিগত কর্মকর্তা তানজিল আহমেদ খান ও গানম্যান মোঃ আবু কাওছার উপস্থিত থাকবেন।
