
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সুর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকালে মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফারুকুল ইসলাম ফারুখের উদ্যোগে সুর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়।
এ সময় সুর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিশ্বাস, মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফারুকুল ইসলাম ফারুখ, সামচু মোল্লা, রাহাত, ইউনুস, কামরুজ্জামান, কামরুল ইসলাম, মিজানুর রহমান মিজান, সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় ক্রীড়ামোদি শিক্ষার্থীরা ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল ও জার্সি পেয়ে আনন্দ উল্লাস করেন পাশাপাশি এমন আয়োজনের জন্য ধন্যবাদ প্রদান করেছেন তারা।
